শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

পদুয়ায় বনভূমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা, ভেঙে দিল বন বিভাগ

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় বনভূমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছে বন বিভাগ। বুধবার (২৬ আগস্ট) সকালে অভিযান চালিয়ে নির্মাণাধীন ঘরটি ভেঙে দেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার সকালে রাঙ্গুনিয়া রেঞ্জের নারিশ্চা বিটের পদুয়া হরিহর এলাকায় একদল লোক বনভূমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর বিট কর্মীদের নিয়ে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ঘর নির্মাণের কাজ বন্ধ করে দিয়ে নির্মাণাধীন ঘরটি ভেঙে দেওয়া হয়। অভিযানে আনুমানিক পাঁচ শতক বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে।
বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বনভূমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা বন্ধ করে দিই এবং নির্মাণাধীন ঘরটি ভেঙে দেওয়া হয়। এতে প্রায় পাঁচ শতক রক্ষিত বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। বনভূমি দখল বা স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews