রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাহাতিয়া দরবারের বর্ণাঢ্য জুলুস

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাঙ্গুনিয়ায় ৬১তম জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল রাহাতিয়া দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন আনজুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে এ জুলুস বের করা হয়।
সকাল সাড়ে নয়টার দিকে রাহাতিয়া দরবার শরীফ প্রাঙ্গণ থেকে জুলুসটি বের হয়। এতে নেতৃত্ব দেন দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী। জুলুসে হাজারো সুন্নি মুসলমান ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে অংশ নেন। এ সময় তাঁদের মুখে ‘নারায়ে তাকবির’ ও ‘নারায়ে রিসালাত’ স্লোগান শোনা যায়।
জুলুসটি রাঙ্গুনিয়া কলেজ গেট হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের প্রায় ছয় কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে পোমরা ইউনিয়নের জামেয়া নঈমীয়া তৈয়্যবিয়া ফাজিল মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। আনজুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশের মহাসচিব মাওলানা নিজাম উদ্দিন নঈমীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন
শাহজাদা সৈয়দ মুহাম্মদ শহীদুল মোস্তফা নঈমী, অধ্যক্ষ মুহাম্মদ নাছির উদ্দীন তৈয়বী, অধ্যক্ষ মুহাম্মদ শাহ আলম, আল্লামা আ ন ম নাজমুল হোসাইন নঈমী, মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ নঈমী, ড, মাওলানা মুহাম্মদ আব্দুল হালিম, মাওলানা মুহাম্মদ সরমদ নঈমী, করিম উদ্দিন হাসান, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা হারুন রশীদ নঈমী, মাওলানা মুহাম্মদ করিম উদ্দিন নুরি, মাওলানা সৈয়দ মুহাম্মদ আয়ুব নুরী। শেষে আখেরি মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews