পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবে অবস্থানকালে সড়ক দুর্ঘটনায় মনসুরের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মনসুর জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে স্বজনেরা শোকে ভেঙে পড়েছেন।