রাঙ্গুনিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) সকাল নয়টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের পশ্চিম পোমরা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জামাল উদ্দিন (৩৫) পশ্চিম পোমরা এলাকার নুরুল আলমের ছেলে। পুলিশ জানায়, তিনি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বলেন, গ্রেপ্তার জামাল উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।