রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

লালানগরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ফজলু আলম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা হওয়ার দুই ঘণ্টার মধ্যে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার লালানগর ইউনিয়নের চাঁদনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি একটি মাদ্রাসায় পড়াশোনা করে। জুমার নামাজ শেষে মাদ্রাসায় ফেরার পথে ফজলু আলম মোটরসাইকেলে করে তাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে পরিবারের কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে ওই দিন রাঙ্গুনিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় ফজলু আলমকে একমাত্র আসামি করা হয়েছে।
মামলা হওয়ার পর রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। প্রায় দুই ঘণ্টা ধরে উপজেলার বিভিন্ন স্থান ও দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ফজলু আলমকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে এসআই মিজানুর রহমান, এসআই মাহফুজুর রহমান, এসআই আবু নাসের, এএসআই আব্দুর রহিম, এএসআই কিংকর এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আলমগীরসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews