রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

সৈয়দবাড়িতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তিন দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন উপলক্ষে  রাঙ্গুনিয়ায় সৈয়দবাড়ি জামে মসজিদে তিন দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) প্রথম দিনের আয়োজনে শিশু শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মো. নুরুল হক মাস্টারের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বক্তব্য দেন সমাজসেবক মো. নাজিম উদ্দিন। সঞ্চালনা করেন সৈয়দবাড়ি সুন্নি নুরানি একাডেমির প্রধান শিক্ষক মো. কাউসার হোসাইন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুর রহমান জামি, মাওলানা মঈন উদ্দিন সিকদার, মাওলানা ঈসা ও মাওলানা নেজাম উদ্দিন।
প্রতিযোগিতায় নিয়মিত স্পন্সর হিসেবে রয়েছেন এনামুল হক এনাম। সহযোগিতায় রয়েছেন আবু জাহেদ, আনোয়ারুল হক আনু ও আব্দুল্লাহ আল মামুন।২১, ২২, ২৪ আগষ্ট প্রতিযোগিতার আসর ও ২৫ আগষ্ট খতমে কোরান, পুরস্কার বিতরণ, বারবি শরিফ, ওয়াজ মাহফিল ও তবারুক বিতরণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews