রাঙ্গুনিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় তিনজনকে অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) পৃথক মামলায় তাঁদের এ সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের ধোপাঘাট এলাকার সজল দে (৪৮), নেত্রকোনার রাবারঘোনা এলাকার মো. আলাল উদ্দিন (৪০) এবং রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের সিপাহীপাড়া এলাকার মো. শোয়াইব।
দণ্ডের মধ্যে সজল দেকে ৭ দিনের, মো. আলাল উদ্দিনকে ৫ দিনের এবং মো. শোয়াইবকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ডও করা হয়।