রাঙ্গুনিয়ায় বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসায় প্রয়াত প্রাক্তন শিক্ষকদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে মাদ্রাসার অডিটোরিয়ামে দাখিল ২০১৮ ব্যাচের ব্যবস্থাপনায় ও প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ইলিয়াছ নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি পীরে তরিকত হযরত মাওলানা গোলামুর রহমান আশরফশাহ্।
অনুষ্ঠানে অতিথ ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আবেদী, মাওলানা সৈয়দ জোনায়েদ কাদেরী, মাওলানা আবু জাফর, মাওলানা দিদারুল আলম চৌধুরী, মাস্টার মোহাম্মদ সেলিমসহ শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা।
স্মরণসভায় মাদ্রাসার সাবেক সহ-সুপার মাওলানা মুহাম্মদ ইদ্রিস (রহ.), সিনিয়র শিক্ষক মাস্টার শাহ জালাল (রহ.) এবং শিক্ষক মাস্টার শফিকুর রহমান (রহ.)-এর কর্মময় জীবন ও শিক্ষা বিস্তারে তাঁদের অবদানের কথা স্মরণ করা হয়। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দাখিল ২০১৮ ব্যাচের শিক্ষার্থী শেখ মুহাম্মদ আসিফ হোসাইন।
এ উপলক্ষে আয়োজিত দুই গ্রুপের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছয় শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মাওলানা জামাল হোসাইন, মাওলানা আরিফুর রহমান রাশেদ, মাওলানা আজিম উদ্দিন, মাওলানা শাহ আলম, মাওলানা ইলিয়াছ করিম, মুহাম্মদ উলফাতুর রহমান, মাওলানা হাফেজ ইলিয়াছ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মোফাচ্ছেল চৌধুরী, মুহাম্মদ শওকত ওসমান, মুহাম্মদ শায়বানুল ইসলাম ও মুহাম্মদ আশরফ কাউছারসহ শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।