শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

মাছ ধরতে গিয়ে খালে ডুবে কৃষকের মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে কুরমাই খালে ডুবে মো. বখতিয়ার হোসেন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার এক দিন পর বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খোরশেদ তালুক এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বখতিয়ার হোসেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জিন বাড়ির রমজান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। অসুস্থতার কারণে প্রায় আট থেকে দশ বছর আগে দেশে ফিরে কৃষিকাজে যুক্ত হন। তাঁর ১০ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দিন সকালে বাড়ির কাছের পাহাড়ি এলাকায় নিজের খামারে যান বখতিয়ার। সেখানে কৃষি প্রকল্প ও দুটি গরু দেখাশোনার পর কুরমাই খালে বড়শি দিয়ে মাছ ধরতে যান। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। খালের পাড়ে তাঁর খাবারের বাটি ও ছাতা পড়ে ছিল।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস কবির বলেন, বখতিয়ার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। মাছ ধরার সময় শারীরিক জটিলতার কারণে তিনি খালে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার বিকেল থেকে স্বজন ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করেন। পরে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কয়েকজন কুরমাই খালে তাঁর মরদেহ ভাসতে দেখেন। পরে তাঁরা মরদেহটি উদ্ধার করেন।
বখতিয়ারের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews