শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়ায় নতুন পৌরকর বাতিলের দাবিতে ইউএনও- পৌর প্রশাসককে স্মারকলিপি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া পৌরসভার ইছামতি ৯ নম্বর ওয়ার্ডে নতুন অর্থবছরে ধার্য করা পৌরকর বাতিল ও আগের কর বহাল রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌরসভার প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ইছামতি ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ বাসিন্দাদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসককে পৃথকভাবে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে নতুন অর্থবছরে ধার্য করা পৌরকর বাতিল করে আগের পৌরকর বহাল রাখার দাবি জানানো হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, নতুন করে ধার্য করা পৌরকর সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করবে। তাই বিষয়টি পুনর্বিবেচনা করে আগের কর বহাল রাখার দাবি জানান তাঁরা।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ইছামতি ৯ নম্বর ওয়ার্ডের আনোয়ারুল ইসলাম খোকন, শেখ ওমর ফয়সাল, প্রকাশ বড়ুয়া, পলাশ বড়ুয়া, বোধিসত্ব বড়ুয়া, পারভেজ আলম, নাছের উদ্দিন ও সেকান্দরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় স্থানীয় বাসিন্দারা নতুন পৌরকর বাতিল ও পুরোনো পৌরকর বহালের দাবিতে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলেন। তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews