শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়ায় ৮০ জনকে অনুদান, প্রতিবন্ধী দুজন পেলেন হুইলচেয়ার ও ক্রাচ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় কারিতাসের সিএমএলআরপি প্রকল্পের আওতায় চারটি ইউনিয়নের ৮০ জন উপকারভোগীর মধ্যে অনুদান বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে দুই প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার ও ক্রাচ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৮০ জন উপকারভোগীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। এর পাশাপাশি একজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার এবং অপরজনকে ক্রাচ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। সভাপতিত্ব করেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক চয়ন হিউবার্ট রিবেরু। কারিতাসের সিএমএলআরপি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. এমদাদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপসহকারী মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুকুমার তালুকদার, গ্রাম আদালত সক্রিয়করণ রাঙ্গুনিয়ার সমন্বয়কারী মো. ইয়াহিয়া,রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার ও সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী।
এ সময় কারিতাস রাঙ্গুনিয়ার এরিয়া ম্যানেজার বিজন কান্তি দে, মাঠ কর্মকর্তা গৌরী ভট্টাচার্য, এনিমেটর ছাইথোয়াই মামা, প্রিয়তোষ তঞ্চঙ্গ্যা ও মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রকল্পের আওতাধীন চারটি ইউনিয়নের ৩০ জন উপকারভোগী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews