রাঙ্গুনিয়ায় গবাদিপশুকে রোগ প্রতিরোধী টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে টিকাদান চলছে। টিকাদানের কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এ টিকাদান কার্যক্রম চলে। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, বখতেয়ার হোসেন, আমির হোসেন, মো. তারেক প্রমুখ। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, গবাদিপশুকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখতে বিনামূল্যে এ টিকা দেওয়া হয়। বিভিন্ন এলাকায় টিকাদান কার্যক্রম চলমান থাকবে।