রাঙ্গুনিয়ার রোয়াজারহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসিকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে বাইন্ডিং খাতায় নির্ধারিত পরিমাণের চেয়ে কম রাখায় একটি লাইব্রেরিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। বুধবার (১৯ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরিচালিত অভিযানে এসব জরিমানা করা হয়। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া মডেল থানা-পুলিশ। জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় আজিজ ফার্মেসি ও জয় কর্ণার ফার্মেসিকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। অন্যদিকে বাইন্ডিং খাতায় নির্ধারিত পরিমাণের চেয়ে কম রাখায় রতন লাইব্রেরিকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতু।
ভোক্তাদের স্বার্থ রক্ষা ও ব্যবসায়ীদের অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।