বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

রাঙ্গুনিয়ায় মোবাইল কোর্টে মাদক মামলায় ৬ জনের কারাদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ছয়জনকে অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পৃথক অভিযানে তাঁদের এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. হাসান, ধ্রুব চক্রবর্তী ও নাহিদ চৌধুরীকে অর্থদণ্ডসহ সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. আব্দুল মজিদ, মো. সাকিব ও আব্দুল শুক্কুরকে অর্থদণ্ডসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় তাঁদের এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান।
ইউএনও মো. নাজমুল হাসান বলেন, ‘মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে এবং মাদক নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews