রাঙ্গুনিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ৬১তম বর্ণাঢ্য জশনে জুলুছের আয়োজন করা হয়েছে। ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রাহাতীয়া দরবার শরীফের উদ্যোগে ২৩ থেকে ২৫ আগস্ট তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৮ টায় রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসা মাঠ থেকে পবিত্র জুলুছের ৬১ তম বর্ণাঢ্য র্যালি শুরু হবে। নেতৃত্ব দেবেন রাহাতীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরীকত সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী নকশবন্দী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এতে দেশ-বিদেশের বরেণ্য ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ, সাজ্জাদানশীন, ইসলামী চিন্তাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক ও গবেষকেরা উপস্থিত থাকবেন।আনজুমান-এ-এহ্ইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ ও রাঙ্গুনিয়া রাহাতীয়া দরবার শরীফের ব্যবস্থাপনায় এ আয়োজন করা হচ্ছে। আয়োজকেরা সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের জুলুছে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আনজুমান-এ-এহ্ইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ এর মহাসচিব মাওলানা নিজাম উদ্দিন নঈমী।