রাঙ্গুনিয়ায় গবাদিপশুকে রোগ প্রতিরোধী টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এ টিকাদান কার্যক্রম চলবে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, গবাদিপশুকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখতে বিনা মূল্যে এ টিকা দেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট গবাদিপশুর মালিকদের নির্ধারিত সময়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।
উপসহকারী প্রাণিসম্পদ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।