শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়ার নতুন সহকারী কমিশনার ও পৌর প্রশাসক নাজনীন সেতু

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৫০ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন খন্দকার ফারজানা নাজনীন সেতু। একই সঙ্গে তিনি রাঙ্গুনিয়া পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সম্প্রতি রাঙ্গুনিয়ায় যোগদান করেন। নতুন দায়িত্বে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থসংশ্লিষ্ট সরকারি কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া পৌর প্রশাসক হিসেবে রাঙ্গুনিয়া পৌরসভার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবা নিশ্চিত করা এবং পৌরসভার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারক করবেন তিনি।
খন্দকার ফারজানা নাজনীন সেতুর যোগদানে উপজেলা প্রশাসন ও পৌরসভার কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews