বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, মাদক মামলায় দুজনের কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় এক ব্যক্তিকে ১৫ দিনের এবং অপর এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের অর্থদণ্ডও দেওয়া হয়।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মো. কুদ্দুস (৪৫) রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিজয়নগর গ্রামের হাসমত আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় তাঁকে অর্থদণ্ডের পাশাপাশি ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে মো. সনেট (২৮) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের শিলছড়ি গ্রামের মো. সোহেলের ছেলে। একই আইনের একই ধারায় তাঁকে অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া মডেল থানা-পুলিশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের দণ্ড মাদকবিরোধী কার্যক্রমে আইন প্রয়োগের একটি অংশ। সংশ্লিষ্টরা বলছেন, মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোও জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews