শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, রাঙ্গুনিয়ায় সতর্কতা

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় গভীর নলকূপ বরাদ্দ দেওয়ার কথা বলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে টাকা দাবি করছে। এ ঘটনায় জনসাধারণকে সতর্ক করেছে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গুনিয়া।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জাহাঙ্গীর আলম, চীফ ইঞ্জিনিয়ার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর’ পরিচয় ব্যবহার করে ০১৬১১-৭৫২৬৪০০১৭০১-৩২৬৪০৪ নম্বর থেকে উপজেলার বিভিন্ন ব্যক্তিকে ফোন করা হচ্ছে। ফোনে গভীর নলকূপ বরাদ্দ দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা দাবি করা হচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গুনিয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, ওই নম্বরগুলো থেকে ফোন করে গভীর নলকূপ বরাদ্দের বিপরীতে কোনো অর্থ দাবি করা হলে কোনোভাবেই টাকা দেওয়া যাবে না। একই সঙ্গে ব্যক্তিগত তথ্যও কারও সঙ্গে শেয়ার না করার জন্য অনুরোধ করা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, বিষয়টি একটি প্রতারণামূলক কার্যক্রম। কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।
জনসাধারণের সচেতনতা ও সহযোগিতা কামনা করে এ ধরনের ফোন বা অর্থ দাবির বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews