রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইত্যাদি চত্বর নিবাসী বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ফয়জুল্লাহ (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে স্ট্রোক করে তিনি ই*ন্তেকাল করেন। মৃ*ত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি সরফভাটা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল মেম্বারের বড় বোনের স্বামী এবং মরহুম মৌলানা সৈয়দ আহমেদের পুত্র। এছাড়া তিনি যুবদল নেতা সিদ্দিকের বাবা।
আগামীকাল রবিবার সকাল ১১টার দিকে সরফভাটা মেহেরিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর এই ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।