শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

বিআইজেড স্কুলে এক মাসে দুই দফা চুরি, এবার ডিপকলের মোটর ও সরঞ্জাম উধাও

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় বিআইজেডএইচ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মাসের ব্যবধানে দুই দফা চুরির ঘটনা ঘটেছে। প্রায় এক মাস আগে বিদ্যালয় থেকে বৈদ্যুতিক তার চুরি হয়। এবার চোরেরা বিদ্যালয়ের ডিপকলের মোটরসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে।

জানা গেছে, সর্বশেষ শুক্রবার রাতে চুরির ঘটনায় বিদ্যালয়ের ডিপকলের মোটর ও প্রয়োজনীয় সরঞ্জামাদি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়ের পানি সরবরাহ ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। এর আগে প্রায় এক মাস আগে বিদ্যালয়ের বৈদ্যুতিক তার চুরি হয়েছিল।
একই প্রতিষ্ঠানে এক মাসের ব্যবধানে দুই দফা চুরির ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর বলেন, “প্রায় এক মাস আগে বিদ্যালয় থেকে বৈদ্যুতিক তার চুরি হয়েছিল। এবার ডিপকলের মোটরসহ সরঞ্জাম চুরি হয়েছে। একের পর এক চুরির ঘটনায় আমরা উদ্বিগ্ন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
স্থানীয়রা বিদ্যালয় এলাকায় রাতে নজরদারি বাড়ানো, সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে বিদ্যালয়ে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews