শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২৫২ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় বাড়ির ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলী এলাকার মৌলভীর টিলায় এ ঘটনা ঘটে।
নিহত নিশাত ওই এলাকার আব্দুস ছবুরের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় নিশাতের মা সুলতানা আক্তার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের সদস্যদের অগোচরে নিশাত ছাদের ওপর থাকা ফুলের বাগান দেখতে যায়। একপর্যায়ে ছাদের র‍্যালিং থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে।
জুমার আজানের সময় নিশাতের চাচি জান্নাতুল কাউছার ছাদে গিয়ে তাকে নিচে পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাঙ্গামাটির কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিশাতকে মৃত ঘোষণা করেন।
রাজানগর ইউপি সদস্য হোসেন বলেন, শিশুটি ছাদের ফুলের বাগান দেখতে গিয়ে র‍্যালিং থেকে পড়ে গেছে বলে তিনি শুনেছেন।
নিশাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews