রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

আজ বিএনপি নেতা ইদ্রিছ খানের ২৬তম মৃত্যুবার্ষিকী

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইদ্রিছ খানের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ২০০০ সালের ১৪ আগস্ট তিনি মারা যান।
ইদ্রিছ খান রাঙ্গুনিয়া সরকারি কলেজ, হাসিনা জামাল ডিগ্রি কলেজ ও মজুমদারখীল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। শিক্ষানুরাগী হিসেবে স্থানীয়ভাবে তাঁর পরিচিতি ছিল।
ইদ্রিছ খানের বড় ছেলে গিয়াস উদ্দিন খান স্বপন একটি শিল্পপ্রতিষ্ঠানের কর্ণধার। তাঁর ছোট ছেলে আবুল কালাম আজাদ খাঁন বাবার রেখে যাওয়া প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করছেন। তিনি রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া পৌরসভার পাঠান বাড়ি জামে মসজিদের কবরস্থানে ইদ্রিছ খানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও খতমে কোরআনের আয়োজন করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও ঢাকায় পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews