শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়া পৌর এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া পৌর এলাকায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের নির্দেশে জরুরি ভিত্তিতে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
কার্যক্রমের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন, নালা-নর্দমা ও আশপাশের স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করতে বিভিন্ন স্থানে মশক নিধন ওষুধ ছিটানো হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে পানি জমে মশার প্রজনন বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। এ কারণে জনস্বাস্থ্য সুরক্ষায় জরুরি ভিত্তিতে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।
উপজেলা প্রশাসনের নির্দেশনায় পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যায়ক্রমে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলেন, “ইউএনও মহোদয়ের নির্দেশে জরুরি ভিত্তিতে উল্লেখিত কাজগুলো বাস্তবায়ন করা হচ্ছে। মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।”
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম প্রতিটি ওয়ার্ডে আরো জোরদার এবং নিয়মিতভাবে পরিচালনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews