রাঙ্গুনিয়ায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ও নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. নাজমুল হাসান।
সভায় প্রতিযোগিতা দুটি সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। খেলোয়াড়দের অংশগ্রহণ, মাঠ প্রস্তুত, নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট এ কে এম খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরুসহ কমিটির সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।