রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

বেতাগী মাদ্রাসায় ইমামে রাব্বানী ও আলা হযরতের স্মরণে আলোচনা সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসায় ইমামে রাব্বানী শেখ আহমদ সেরহিন্দি ফারুকী (রহ.) ও আলা হযরত ইমাম আহমদ রেজা খান (রহ.)-এর স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে  বেতাগী আঞ্জুমানে রহমানিয়া ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার ব্যবস্থাপনায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি পীরে তরিকত মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ ।
আলোচনা সভায় বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আবেদী, প্রভাষক মাওলানা সৈয়দ জুনায়েদ কাদেরী, মাওলানা তারেকুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন, মাওলানা আবু জাফর, মাওলানা দিদারুল আলম চৌধুরী ও মাওলানা কাজী হাফিজুর রহমান রুমি।
বক্তারা ইমামে রাব্বানী ও আলা হযরতের জীবন, কর্ম ও ইসলামী জ্ঞানচর্চায় তাঁদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews