রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

নগদ টাকার ঝামেলা ছাড়াই লেনদেন, চন্দ্রঘোনায় ক্যাশলেস ব্যাংকিং

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

নগদ টাকা হাতে নিয়ে ব্যাংকে যাওয়ার প্রয়োজনীয়তা ধীরে ধীরে কমছে। প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ের সঙ্গে তাল মিলিয়ে এবার রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনাতেও যুক্ত হলো ক্যাশলেস সেবা। পূবালী ব্যাংকের চন্দ্রঘোনা উপশাখায় এ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাশলেস সেবার উদ্বোধন করা হয়। এর ফলে গ্রাহকেরা নগদ অর্থের ব্যবহার ছাড়াই সহজ ও দ্রুত ব্যাংকিং লেনদেনের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয় উত্তর, চট্টগ্রামের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মিনহাজ উদ্দিন দিল নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক রাঙ্গুনিয়া শাখার ব্যবস্থাপক শেখ আহমেদ ফারুক।
চন্দ্রঘোনা উপশাখার ব্যবস্থাপক ফয়সাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রামের এডিসির প্রিন্সিপাল অফিসার মো. মাহফুজুল আলম এবং দোভাষী বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মো. এরশাদ চৌধুরী, রাজনৈতিক নেতা মোজাফফর চৌধুরী প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যাশলেস সেবা চালুর ফলে গ্রাহকেরা নগদ অর্থ বহনের ঝুঁকি ও ঝামেলা ছাড়াই ব্যাংকিং লেনদেন করতে পারবেন। আধুনিক প্রযুক্তিনির্ভর এ সেবার মাধ্যমে লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ।
ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের জন্য ক্যাশলেস ব্যাংকিংয়ের এ উদ্যোগ চন্দ্রঘোনা এলাকায় ব্যাংকিং সেবাকে আরও আধুনিক ও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews