গোল্ডেন জিপিএ-৫ অর্জনের পাশাপাশি চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিজ্ঞান বিভাগের মেধাতালিকায় ৫০তম স্থান অর্জন করেছে রাঙ্গুনিয়ার মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান ইউশা।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে ইসরাত। একই সঙ্গে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিজ্ঞান বিভাগের মেধাতালিকায় ৫০তম স্থান অর্জন করে সে।
তিন বোনের মধ্যে সবার বড় ইসরাত জাহান ইউশা। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
ইসরাতের বাবা মোঃ কলিম উল্যাহ পেশায় একজন শিক্ষক। তিনি রাঙ্গুনীয়া আলমশাহ্ পাড়া কামিল মাদ্রাসায় সহকারী অধ্যাপক (ফিকহ) হিসেবে কর্মরত। মা উম্মে সালমা একজন গৃহিণী। বাবা-মায়ের অনুপ্রেরণা ও সহযোগিতা ইসরাতের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ইসরাতের স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার পাইথক গ্রামে, ডাকঘর গাজীরহাট।
এসএসসির এই সাফল্য ইসরাতের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। গোল্ডেন জিপিএ-৫-এর পাশাপাশি বোর্ডের মেধাতালিকায় স্থান করে নিয়ে সে প্রমাণ করেছে, নিয়মিত অধ্যবসায় ও লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেলে সাফল্য অর্জন করা সম্ভব।
সামনের দিনগুলোতে আরও বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় ইসরাত জাহান ইউশা। তার এই অর্জন পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য যেমন গর্বের, তেমনি রাঙ্গুনিয়ার অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব