রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক ও প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কালাম আজাদ। প্রধান আলোচক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি সদস্য আবু বক্কর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে বিদ্যালয় ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।