২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রাঙ্গুনিয়া উপজেলায় মোট ৩ হাজার ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬৩৬ জন উত্তীর্ণ হয়েছে। অনুত্তীর্ণ হয়েছে ১ হাজার ৪১৯ জন। উপজেলায় পাসের হার ৫৩ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন।
উপজেলার ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে শীর্ষে রয়েছে পোমরা শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জন উত্তীর্ণ হয়েছে। তবে জিপিএ- ৫ নেই। পাসের হার ৭২ দশমিক ৯২ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ২০০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭১ দশমিক ৫০ শতাংশ। বিদ্যালয়টি থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন।
তৃতীয় অবস্থানে রয়েছে রাঙ্গুনিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার ৭০ দশমিক ১৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮ জন।
এ ছাড়া পোমরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৭০ দশমিক ১৬ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ১১ জন। মরিয়মনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৬৮ দশমিক ৪২ শতাংশ। সাবেক রাঙ্গুনিয়া ইন্দ্রকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৬৭ দশমিক ৯২ শতাংশ।
ফলাফলে দেখা যায়, উপজেলার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশের নিচে রয়েছে। এর মধ্যে রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাসের হার সবচেয়ে কম, ১৮ দশমিক ৫২ শতাংশ।
উপজেলার সামগ্রিক ফলে ৩ হাজার ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬৩৬ জন উত্তীর্ণ হওয়ায় পাসের হার দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৫৫ শতাংশ। বিপরীতে অনুত্তীর্ণ হয়েছে ১ হাজার ৪১৯ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। সে হিসাবে রাঙ্গুনিয়া উপজেলার পাসের হার বোর্ডের সামগ্রিক হারের চেয়ে কম। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব