রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

রাঙ্গুনিয়ায় কুইজ প্রতিযোগিতা ও শিক্ষা উপকরণ বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় উদ্দীপ্ত যুব সংঘের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলামের স্মরণে কুইজ প্রতিযোগিতা, স্মরণসভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকালে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্দীপ্ত যুব সংঘের প্রধান উপদেষ্টা ও চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইফতেখার হোসাইন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এম. কে. মোহাম্মদ জিয়াউল হায়দার।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া মডেল শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আজাদ, শিক্ষক রহিম উদ্দীন সিকদার, আল-হাইতাম ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান হাজী মোহাম্মদ শাহ, আলহাজ্ব গোলাম মোস্তফা সিরাজী, কৃষিবিদ নুরুল ইসলাম ও রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে রাকিবুল ইসলামের পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা রাকিবুল ইসলামের স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews