শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

‘পাহাড়ে বসতি হলেও সেইফ সাইডে থাকতে হবে’ রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে উপসচিব

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় সাম্প্রতিক পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ইছাখালি আদর্শ গ্রাম এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি টিম। পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতি ও বর্তমান পরিস্থিতির খোঁজ নেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রীও তুলে দেওয়া হয়।
শনিবার (৮ আগস্ট) ইছাখালি এলাকায় পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা পাহাড়ধসের ঝুঁকি কমাতে নিরাপদ স্থানে বসতি স্থাপন এবং স্থানীয়দের সতর্ক থাকার ওপর গুরুত্ব দেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসচিব কাজী মো. বদরুজ্জামান বলেন, ‘পাহাড়ে বসতি হলেও সেইফ সাইডে থাকতে হবে।’ ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস না করে নিরাপদ স্থানে থাকার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকারী টিমে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (ত্রাণ-২) ও উপসচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলী খান এবং কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট সৈয়দ আশরাফ উল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পণ দেওয়ান, বিএনপি নেতা হেলাল উদ্দিন শাহসহ কারিতাস বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
টিমের সদস্যরা পাহাড়ধসের কারণ, ক্ষতিগ্রস্ত মানুষের বর্তমান পরিস্থিতি এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি ভবিষ্যতে পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম ও বান্দরবানের সাম্প্রতিক ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে রাঙ্গুনিয়ার ইছাখালি এলাকা পরিদর্শন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews