তিনি চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি এ কে এম ফজলুল কাদের চৌধুরী স্মৃতি পরিষদ চট্টগ্রাম, জিয়া মঞ্চ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা শাখার সদস্য। দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় গাজী এনামুল হক বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নে স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সুশীল সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

মাওলানা হাফেজ গাজী এনামুল হক সভাপতি নির্বাচিত হওয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিদ্যালয়ের অভিভাবকেরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।