চলমান প্রতিবেদক : রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে হযরত শাহ জিল্লুর রহমান (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা ও কে.জি. স্কুলের ২০২৫ সালের পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের দ্বিতীয়বারের মতো বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পীরে তরিকত হযরত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফশাহ -এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্যসচিব ও উত্তর রাঙ্গুনিয়া সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার দেলোয়ার হোসেন সাইফু, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যাপক মোহাম্মদ এনামুল করিম, আনজুমানের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এস. এম. রেজাউল করিম, মোহাম্মদ হারুন, ডা. মোহাম্মদ ইউসুফ, পশ্চিম বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার ফারুক আহমেদ, পূর্ব বেতাগী হযরত ওয়ায়েজ উদ্দিন শাহ (রহ.) কে.জি. স্কুলের প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ জামাল হোসাইন, বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আরিফুর রহমান রাশেদ, বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শাখাওয়াতুল ইসলাম, হযরত হাফেজ শাহ বজলুর রহমান (রহ.) সুন্নি নুরানি ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান, পূর্ব বেতাগী ইশকে মোস্তফা (দ.) মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ শাকিল, ঢেমিরছড়া নূরীয়া খোশালিয়া আহমদিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আসিফ এবং পোমরা তিতাগাজীপাড়া মোহাম্মদিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ নাঈমুল হাসান আরমানসহ ফাউন্ডেশনের সদস্যরা।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ দিতে এবং শিক্ষার মানোন্নয়নে ফাউন্ডেশনের বৃত্তি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তোলার পাশাপাশি অভিভাবকদের মধ্যেও ইতিবাচক প্রভাব সৃষ্টি হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।