রাঙ্গুনিয়ায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৫ আগস্ট) বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কালাম আজাদ খাঁন।
সহকারী শিক্ষক অসীম চক্রবর্ত্তী ও রফিকুল ইসলাম সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি আবু বক্কর এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আনন্দ কুমার বড়ুয়া।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পরে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রশংসা করা হয়।