জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি নেতা অধ্যাপক ইউনুছ চৌধুরী, অধ্যাপক আজম খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নবাব মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মাহাবুব ছাফা, সদস্যসচিব আবদুস সালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, ইলিয়াস সিকদার, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. ইউছুফ চৌধুরী, জুলাই যোদ্ধা সাইফুল ইসলাম, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদল নেতা শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, উপজেলা যুবদল নেতা সেকান্দর সওদাগর, জেলা ছাত্রদল নেতা আনছুর উদ্দিন, পারভেজ মোশারফ, হেলাল আহমেদ ও সাইফুদ্দিন তালুকদার।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।