শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

দখলের কবল থেকে মুক্ত সড়ক, স্বাভাবিক হলো দক্ষিণ রাঙ্গুনিয়ার চলাচল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকান, টংঘর ও নানা স্থাপনার কারণে দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ক্ষেত্রবাজার এলাকায় প্রতিদিনই সৃষ্টি হতো যানজট। পথচারীদের চলাচল ছিল ঝুঁকিপূর্ণ, আর ছোট-বড় যানবাহনের চালকদের পোহাতে হতো সীমাহীন দুর্ভোগ। মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানের পর বদলে যেতে শুরু করেছে সেই চেনা দৃশ্য। দখলমুক্ত সড়ক ফিরে পেয়েছে তার স্বাভাবিক রূপ, আর স্বস্তি ফিরেছে স্থানীয় মানুষের মনে।
সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে সরকারি জায়গা ও সড়কের ওপর অবৈধভাবে নির্মিত অস্থায়ী দোকান, টংঘর এবং অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়। উচ্ছেদের পর সড়কের দুই পাশ উন্মুক্ত হয়ে যাওয়ায় যানবাহন চলাচল অনেকটাই সহজ হয়েছে। বাজারে কেনাকাটা করতে আসা মানুষও এখন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, জনস্বার্থে সরকারি জায়গা দখলমুক্ত রাখা এবং মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা উপজেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, “সরকারি জায়গা দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। জনভোগান্তি সৃষ্টি করে এমন অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বছরের পর বছর ধরে সড়কের দুই পাশ দখল হয়ে থাকায় বাজার এলাকায় যানজট ছিল নিত্যদিনের ঘটনা। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগীবাহী অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সাধারণ যানবাহনকেও দীর্ঘ সময় আটকে থাকতে হতো। অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে এখন সড়কটি অনেক প্রশস্ত ও নিরাপদ মনে হচ্ছে।
তারা আশা করছেন, প্রশাসনের নিয়মিত নজরদারি অব্যাহত থাকলে সড়কটি আবার দখল হবে না। এতে শুধু যানজট কমবে না, বরং দক্ষিণ রাঙ্গুনিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে শৃঙ্খলা ও স্বাভাবিক চলাচল দীর্ঘমেয়াদে নিশ্চিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews