রাঙ্গুনিয়ায় মাদক সেবনের অভিযোগে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান ফেরিঘাট এলাকার মৃত মনু মিয়ার ছেলে মো. মানিক (৩৫), হোছনাবাদ ইউনিয়নের হরিপুর পাড়া এলাকার প্রদীপ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস এবং চন্দ্রঘোনা- কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকার মৃত আলী হাওয়ালদারের ছেলে মো. সুমন (৩৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মো. মানিক ও মো. সুমন গাঁজা সেবনের দায়ে এবং অপু বিশ্বাস ইয়াবা সেবনের দায়ে দোষী সাব্যস্ত হন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. মানিক ও মো. সুমনকে সাত দিন করে কারাদণ্ড এবং অপু বিশ্বাসকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাঁদের অর্থদণ্ডও করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান বলেন, মাদকের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।