রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

ক্যান্সারের কাছে হার মানতে চান না মিজান, বাঁচতে চান সবার ভালোবাসা আর সহযোগিতায়

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

এক সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন, দলের প্রয়োজনে ছুটে বেড়িয়েছেন। আজ সেই মানুষটিই হাসপাতালের বিছানায় জীবন বাঁচানোর লড়াই লড়ছেন। রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান (মিজান) ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে তার পরিবার।
পরিবারের সদস্যরা জানান, চিকিৎসা চালিয়ে যেতে প্রতিদিনই বাড়ছে খরচ। সঞ্চয় শেষ, সামর্থ্যের সীমাও প্রায় ফুরিয়ে এসেছে। তবুও হাল ছাড়তে চান না তারা। প্রিয় মানুষটিকে সুস্থ করে ঘরে ফেরানোর স্বপ্নই তাদের একমাত্র ভরসা।
স্বজনদের ভাষ্য, মিজানের চিকিৎসায় দেশে ও প্রবাসে থাকা অনেক শুভাকাঙ্ক্ষী ইতোমধ্যে সহযোগিতার হাত বাড়িয়েছেন। কিন্তু পুরো চিকিৎসা সম্পন্ন করতে এখনও বড় অঙ্কের অর্থের প্রয়োজন। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, রাজনৈতিক সহকর্মী, বন্ধু-স্বজন এবং মানবিক মানুষের প্রতি সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা।
এছাড়া চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা। তাদের বিশ্বাস, সবার সম্মিলিত সহায়তায় মিজানের চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews