নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা -কদমতলি ইউনিয়নের ইউনুছিয়া মাদ্রাসার সামনে সড়ক দুর্ঘটনায় একটি সিএনজিচালিত অটোরিকশা উল্টে অন্তত তিনজন আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে এতে থাকা তিন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের পরিচয় এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।