রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের উত্তর বনগ্রামের কলাবাজ্জেঘোনায় পুকুরে ডুবে মাহিম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। মাহিম উত্তর বনগ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, দুপুরে খেলতে বের হওয়ার পর একপর্যায়ে সে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাকে উদ্ধার করেন। দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।