শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

সাংবাদিক আজাদ তালুকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া: একুশে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, সাংবাদিক ও সমাজসেবক আজাদ তালুকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ, ২ আগস্ট। ২০২৩ সালের এই দিনে লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তখন তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।
আজাদ তালুকদার ১৯৭৮ সালের ২ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৫ সালে সাংবাদিকতা শুরু করে তিনি একাত্তর টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, একুশে টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন। ২০০৪ সাল থেকে তিনি একুশে পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে একুশে পত্রিকা ডটকম চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটির অনলাইন কার্যক্রমও সম্প্রসারণ করেন।
সত্যনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার জন্য আজাদ তালুকদার সহকর্মী ও পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত ছিলেন। সংবাদকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহারের লক্ষ্যে তিনি ইমপ্যাক্ট জার্নালিজমের চর্চায় গুরুত্ব দিতেন।
করোনা মহামারির সময় তাঁর অন্যতম উদ্যোগে চট্টগ্রামে বেসরকারি ব্যবস্থাপনায় প্রথম ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। এ ছাড়া খায়ের জাহান ফাউন্ডেশনের মাধ্যমে রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসেবামূলক নানা কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখেন।
একুশে পত্রিকার প্রধান প্রতিবেদক শরীফুল রুকন বলেন, আজাদ তালুকদার ছিলেন একজন সম্পাদক, শিক্ষক ও অভিভাবক। সত্য ও ন্যায়ের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। দায়িত্ব পালনে সততা, সাহস ও পেশাদারত্বের শিক্ষা তিনি সহকর্মীদের দিয়ে গেছেন।
আজাদ তালুকদারের মৃত্যুর পর তাঁর ইচ্ছা অনুযায়ী একুশে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন নজরুল কবির দীপু। তাঁর নেতৃত্বে পত্রিকাটির মুদ্রণ ও অনলাইন সংস্করণের প্রকাশনা কার্যক্রম অব্যাহত রয়েছে।
তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন। তাঁদের মতে, তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews