রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা তৈয়্যবিয়া মাদরাসার খানকাহতে ইমাম আ’লা হযরতের ১০৮তম ওরশ শরিফ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইমাম আ’লা হযরত রিসার্চ ফোরাম, রাঙ্গুনিয়ার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, ইমাম আহমদ রেজা খান বেরেলভী (রহ.)-এর আদর্শ, কোরআন-সুন্নাহর শিক্ষা এবং ইসলামের সহনশীল ও মানবিক মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুজিবুর রহমান নেজামী। প্রধান আলোচক ছিলেন আল্লামা হাফেজ আনিসুজ্জামান আল কাদেরী এবং উদ্বোধক ছিলেন মাওলানা সালাহ উদ্দিন নেজামী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আরিফুল ইসলাম। নাত পরিবেশন করেন মাওলানা হাফেজ জামাল উদ্দিন এবং হামদ ও নাত পরিবেশন করেন মাওলানা শায়ের হারুনুর রশিদ আল কাদেরী।
আলোচনা সভায় বক্তব্য দেন মাওলানা হাফেজ সুলতান মাহমুদ, আশরাফ উদ্দিন সরওয়ার, মাওলানা শওকত হোসেন রেজভী ও মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আনিসুজ্জামান আল কাদেরী, প্রফেসর মো. জসিম উদ্দিন, মো. শামসুল আলম কন্ট্রাক্টর, মাওলানা ইলিয়াছ আহমদ নঈমী, অধ্যাপক আনোয়ার হোসেন, জামাল উদ্দিন, লোকমান হোসেন এবং মাওলানা সালাহ উদ্দিন নেজামী।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আবদুস সাত্তার, ব্যাংকার মুহাম্মদ আবদুল কাইয়ুম, মাওলানা ইদ্রিস নঈমী, মাওলানা ক্বারী সাইফুল ইসলাম কাদেরী, মাওলানা হাফেজ মামুনুর রশিদ, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা লোকমান হোসাইন, হাফেজ জামাল উদ্দিন, সাইফুল ইসলাম মুন্না, মোজাম্মেল হক রেজা কাদেরী এবং শফিকুল ইসলাম হিরু,মাওলানা মীর মুহাম্মদ শহিদুল্লাহ,হাজী সোলায়মান সওদাগর।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।