শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের জন্য রাঙ্গুনিয়ায় বিনামূল্যে ৩ মাস কুংফু প্রশিক্ষণ

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার শাওলিন উশু কুংফু একাডেমি পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এ–প্লাস (জিপিএ–৫) পাওয়া শিক্ষার্থীদের জন্য তিন মাসের বিনামূল্যে উশু প্রশিক্ষণের ঘোষণা দিয়েছে। মেধাবী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে একাডেমি কর্তৃপক্ষ।

একাডেমি সূত্রে জানা গেছে, বিনা মূল্যের এই প্রশিক্ষণে শিক্ষার্থীরা উশু তাওলু (Wushu Taolu) ও উশু সান্দা (Wushu Sanda) বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণের মাধ্যমে আত্মরক্ষার কৌশল, শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, মানসিক একাগ্রতা এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে।

একাডেমিটি বাংলাদেশ উশু ফেডারেশন কর্তৃক অনুমোদিত এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাভুক্ত। এখানে ৬ থেকে ৫০ বছর বয়সী ছেলে ও মেয়ে উভয়েই নিয়মিত প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।

প্রতি সপ্তাহে শুক্রবার সকাল ৭টা থেকে ১০টা এবং শনিবার বিকেল ৪টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কেন্দ্র ইছাখালি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গন।

ন্যাশনাল জার্জ এন্ড কোচ
বাংলাদেশ উশু ফেডারেশন
প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক
রাঙ্গুনিয়া শাওলিন উশু একাডেমির পরিচালক বশির উল্লাহ জানান,মেয়েদের আত্মরক্ষার জন্য ইভটিজিং, ধর্ষণ, হঠাৎ অতর্কিত হামলায় নিজেকে সেইফ করতে চায়নিজ মার্শাল আর্ট শিখা খুব জরুরী। একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, এ–প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত কাগজপত্রসহ যোগাযোগ করে বিনা মূল্যের প্রশিক্ষণের সুযোগ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে। প্রয়োজনে-
01805-406223

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews