শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

মরিয়মনগরে ঈদগাহের জায়গা দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

চলমান রাঙ্গুনিয়া প্রতিবেদক :
রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পূর্ব সৈয়দবাড়ি এলাকার খরু জমাদার ওয়াকফ এস্টেটভুক্ত একটি ঈদগাহের জায়গা দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে রাহাতিয়া দরবার ঈদগাহ প্রাঙ্গণের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঈদগাহ হিসেবে ব্যবহৃত জায়গাটি সম্প্রতি একটি পক্ষ নিজেদের দাবি করে সেখানে তারের বেড়া দেওয়ার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারা এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
বক্তারা বলেন, ঈদগাহটি এলাকার মুসল্লিদের জানাজা, ঈদের জামাতসহ বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হয়ে আসছে। জায়গাটি দখল করা হলে ধর্মীয় কার্যক্রম ব্যাহত হবে।
তারা অবিলম্বে দখলচেষ্টা বন্ধ, দেওয়া বেড়া অপসারণ, ওয়াকফ সম্পত্তি দখলমুক্ত রাখা এবং ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা ইসমাঈল সওদাগর, আবু তাহের, ওমর ফারুক, আনোয়ার হোসেন, শাহাদাত হোসেন, মুহাম্মদ আলী মাস্টার, মুহাম্মদ মাসুদুর রহমান, আব্দুল মান্নান, আবু তাহের সওদাগর, আইয়ুব আলী, নুরুল ইসলাম ও আরিফ মাস্টার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews