রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ইউনুসিয়া মাদ্রাসার সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসাধীন দুই আরোহীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
দুর্ঘটনার কারণ এবং আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।