বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় মাওলানার মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও কাঠবোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী আহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) রাত পৌনে ৯টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি হরিণগেইট এলাকার ড্রিম রেস্টুরেন্টের পূর্ব পাশে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল হক (৬০) মরিয়মনগর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। আহত দিলুয়ারা বেগম (৩৯) একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়মনগর থেকে রোয়াজারহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ তিনজন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল হককে মৃত ঘোষণা করেন। আহত দিলুয়ারা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর সিএনজিচালক ও নসিমনের চালক মো. জিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
রাঙ্গুনিয়া থানার পুলিশ দুর্ঘটনায় জড়িত সিএনজিচালিত অটোরিকশা ও নসিমন জব্দ করেছে। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews