রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে মাটি পাচার, দুই ট্রাক জব্দ

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড় কেটে অবৈধভাবে মাটি পাচারের সময় পৃথক অভিযানে দুটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ রাজানগর ইউনিয়নের মুহাম্মদপুর এলাকায় এবং বুধবার পারুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ট্রাক দুটি জব্দ করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের আঁধারে বিভিন্ন পাহাড় কেটে ট্রাকে করে মাটি পাচার করে আসছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইছামতী রেঞ্জের বন বিভাগের সদস্যরা রাঙ্গুনিয়া মডেল থানার টহল পুলিশের সহযোগিতায় মুহাম্মদপুর এলাকায় অভিযান চালান। এ সময় মাটি পাচারকারীরা একটি ট্রাক ফেলে পালিয়ে গেলে সেটি জব্দ করা হয়।
পরদিন পারুয়া ইউনিয়নে আরেকটি অভিযানে একটি মাটিবোঝাই ট্রাক জব্দ করা হয়। তবে বন বিভাগ ও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ট্রাকগুলো দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের বেলায় নজরদারি বাড়ায় এখন রাতের আঁধারেই পাহাড় কেটে মাটি পাচার করা হচ্ছে। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে।
বনবিভাগের ইছামতী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, “পাহাড় কাটা গুরুতর অপরাধ। এমন তথ্য পেলেই আমরা অভিযান চালাই। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। জব্দ হওয়া ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews