রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

রাঙ্গুনিয়ায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলায় ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা অংশ নেন।

সভায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা, আলোকচিত্র ও তথ্যভিত্তিক প্রদর্শনী, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন সচেতনতামূলক আয়োজন।

সভায় ইউএনও নাজমুল হাসান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews