রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

অবহেলায় বিলীন হচ্ছে সৈয়দবাড়ির প্রাচীন সড়ক

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার একসময়কার অন্যতম গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবঞ্চিত। স্থানীয়দের দাবি, অবহেলা ও অযত্নে সড়কটির অনেক অংশে এখন আর রাস্তার অস্তিত্বও স্পষ্টভাবে বোঝা যায় না।
স্থানীয় বাসিন্দারা জানান, একসময় এই সড়ক দিয়ে সৈয়দবাড়ির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম অংশ, ইছামতি গ্রাম এবং মরিয়মনগর এলাকার মানুষ রোয়াজারহাটে যাতায়াত করতেন। এটি ছিল ওই অঞ্চলের অন্যতম প্রধান যোগাযোগপথ। তবে সময়ের সঙ্গে সৈয়দবাড়ির নতুন-পুরোনো প্রায় সব সড়কের উন্নয়ন হলেও সবচেয়ে প্রাচীন এই সড়কটি রয়ে গেছে অবহেলায়।
স্থানীয়দের ভাষ্য, খতিয়ানভুক্ত সড়কটি রোয়াজারহাট থেকে পশ্চিম সৈয়দবাড়ির মুৎসুদ্দি বাড়ি, লাকি ও ভুলা খলিফার বাড়ি, হাফেজ মফিজুর রহমানের বাড়ি, রফিউল কদরের বাড়ি, হাবিবুর রহমান সিকদারের বাড়ি এবং রমজু খলিফার বাড়ি হয়ে শহীদ সালেহ আহমদ সড়কের স্লুইস গেট সংযোগ সড়কের মাঝামাঝি দক্ষিণ সৈয়দবাড়ি সড়কের সঙ্গে মিলিত হয়েছে।
দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় স্থানীয়দের চলাচলে দুর্ভোগ বাড়ছে। এ অবস্থায় দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দা মো. কাউসার হোসাইন, বিজয় বড়ুয়া, মো. মহসিন, মো. ছোবহানসহ ভুক্তভোগীরা পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। তাঁরা সড়কটি দ্রুত সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews